-->
your code goes here
Bookmark

যতদিন প্রয়োজন, ততদিন আক্রমণ অব্যাহত রাখবে ইসরায়েল - নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু


ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, সম্প্রতি চালানো একটি হামলা ইরানের পরমাণু সমৃদ্ধকরণ কর্মসূচির কেন্দ্রে আঘাত হেনেছে। তিনি জানান, রাজধানী তেহরান থেকে প্রায় ২২৫ কিলোমিটার দক্ষিণে অবস্থিত নাতানজ্ শহরে এই হামলা চালানো হয়েছে, যা ইরানের সমৃদ্ধকরণের মূল এলাকা হিসেবে পরিচিত।

নেতানিয়াহু আরও উল্লেখ করেন, যে বিজ্ঞানীরা 'ইরানি বোমা তৈরির' সঙ্গে জড়িত, তারা ইসরায়েলের নিশানায় রয়েছেন। তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে, এই ধরনের আক্রমণ 'যতদিন প্রয়োজন, ততদিন' অব্যাহত থাকবে।
একটি মন্তব্য পোস্ট করুন

একটি মন্তব্য পোস্ট করুন