-->
your code goes here
Bookmark

শত্রুরা ইরানে হামলা করে বড় ভুল করেছে, শাস্তি পেতেই হবে: খামেনি


ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইসরায়েলের বিরুদ্ধে 'শাস্তি অব্যাহত থাকবে' বলে অঙ্গীকার করেছেন। আজ সোমবার ইরানে যুক্তরাষ্ট্রের হামলার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া প্রথম বিবৃতিতে খামেনি এসব কথা বলেন।

আল জাজিরার এক্স (পূর্বের টুইটার) পোস্টে এই খবর জানানো হয়েছে। খামেনি তার বিবৃতিতে বলেন, "জায়নবাদী শত্রু ইরানে হামলা করে বড় ভুল করেছে, বড় অপরাধ করেছে; এর শাস্তি অবশ্যই পেতে হবে এবং তারা সেই শাস্তি পাচ্ছে; তারা এখনই শাস্তি পাচ্ছে।"

এই বিবৃতির সাথে একটি জ্বলন্ত খুলির ছবি যুক্ত ছিল, যার উপরে জ্বলন্ত ভবনের পটভূমিতে স্টার অফ ডেভিডের চিহ্ন দেখা যায়।

একটি মন্তব্য পোস্ট করুন

একটি মন্তব্য পোস্ট করুন