Eng

নেতানিয়াহু থাকবে না কিন্তু ইরান থাকবে: রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট

অ+ অ-

রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট এবং দেশটির নিরাপত্তা কাউন্সিলের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ ইসরায়েল-ইরান প্রসঙ্গে এক বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি বলেছেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু একদিন বিদায় নেবেন, কিন্তু ইরান ঠিকই টিকে থাকবে। বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ এই মিত্র শনিবার (২২ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে ইরানের পক্ষে এই মন্তব্য করেন।

মেদভেদেভ দখলদার ইসরায়েলের 'গোপন' পারমাণবিক কার্যক্রমের কড়া সমালোচনা করে বলেন, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (IAEA) তত্ত্বাবধানে ইসরায়েলের এই ধরনের 'গোপন' কার্যক্রম পরিত্যাগ করা উচিত।

রাশিয়ার সাবেক এই প্রেসিডেন্ট প্রশ্ন তোলেন, "কেন তেল আবিবের জন্য পারমাণবিক কার্যক্রম ভালো, কিন্তু তেহরানের জন্য ভালো নয়? নেতানিয়াহু একদিন বিদায় নেবে, কিন্তু ইরান থাকবে।" তার এই মন্তব্য আন্তর্জাতিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

This theme has been Customized by codecloc - Your Next IT Solution

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন