{getBlock} $results={3} $label={রাজনীতি} $type={headermagazine}

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৪ নং ওয়ার্ডে জনগণের প্রত্যাশিত প্রার্থী হিসেবে আলোচনায় আশরাফুল হোসেন মামুন

ডিএনসিসি ৪ নং ওয়ার্ডে জনগণের প্রত্যাশিত প্রার্থী হিসেবে আলোচনায় ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেতা আশরাফুল হোসেন মামুন।
প্রকাশঃ
অ+ অ-


আসন্ন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে মিরপুর ৪ নং ওয়ার্ডে পরিবর্তনের নতুন হাওয়া বইছে। সাধারণ মানুষের মুখে এখন একটিই নাম রাজপথের ত্যাগী ও পরীক্ষিত নেতা আশরাফুল হোসেন মামুন। দীর্ঘ রাজনৈতিক জীবনে হামলা, মামলা ও কারাবরণ উপেক্ষা করে জাতীয়তাবাদী আদর্শের ঝাণ্ডা ধরে রাখা এই নেতাকে ঘিরেই এখন আধুনিক ওয়ার্ডের স্বপ্ন দেখছেন মিরপুরের বাসিন্দারা। এলাকাবাসীর মতে, তিনি কেবল একজন রাজনৈতিক ব্যক্তি নন, বরং এই মূহুর্তে ৪ নং ওয়ার্ডের জনগণের চাওয়ার ও অধিকার আদায়ের একমাত্র প্রত্যাশিত প্রার্থী।

আশরাফুল হোসেন মামুন ছাত্ররাজনীতির শুরু থেকেই একজন সজ্জন ও ন্যায়নিষ্ঠ নেতা হিসেবে পরিচিত। মিরপুর কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাবেক সদস্য সচিব এবং জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনকালেও তার বিরুদ্ধে কোনো দখলদারি বা চাঁদাবাজির অভিযোগ ওঠেনি। তার এই 'ক্লিন ইমেজ' বা স্বচ্ছ ভাবমূর্তির কারণেই দলমত নির্বিশেষে সাধারণ মানুষ তাকে আস্থার প্রতীক হিসেবে গ্রহণ করেছে।

সাম্প্রতিক ঐতিহাসিক ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আশরাফুল হোসেন মামুনের ভূমিকা ছিল অনন্য। রাজপথের এই অকুতোভয় যোদ্ধা শুরু থেকেই ছাত্র-জনতার যৌক্তিক দাবির পক্ষে এবং স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে সম্মুখ সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন। জীবনের ঝুঁকি নিয়ে সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার এই লড়াইয়ে তার সক্রিয় অংশগ্রহণ তাকে এলাকার মানুষের কাছে ‘গণআন্দোলনের বীর’ হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

বিগত স্বৈরাচারী সরকারের শাসনামলে চরম দুঃসময় পার করেছেন আশরাফুল হোসেন মামুন। রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে তাকে অসংখ্য মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলার আসামী হতে হয়েছে। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সক্রিয় থাকায় তিনি একাধিকবার কারাবরণ করেছেন এবং দীর্ঘ সময় কারান্তরালে অমানবিক নির্যাতনের শিকার হয়েছেন। তবুও দমে যাননি এই যোদ্ধা। দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় রাজপথ আঁকড়ে থাকা এই নেতার আপসহীন মনোভাবই তাকে সাধারণ মানুষের মণিকোঠায় স্থান করে দিয়েছে।

মিরপুর ৪ নং ওয়ার্ডের বর্তমান নাগরিক সমস্যাগুলো সমাধানে জনগণের প্রতিনিধি হিসেবে কাজ করতে বদ্ধপরিকর আশরাফুল হোসেন মামুন। তিনি চান এই এলাকাকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত করে একটি জনবান্ধব আধুনিক ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে। করোনাকালীন দুর্যোগ থেকে শুরু করে সাম্প্রতিক বন্যা বা যেকোনো সামাজিক সংকটে তিনি ত্রাণ ও সহায়তা নিয়ে সাধারণ মানুষের দুয়ারে পৌঁছে গেছেন। তার এই মানবিক গুণের কারণেই ৪ নং ওয়ার্ডের মানুষ তাকে নিজেদের হৃদয়ের প্রার্থী হিসেবে বেছে নিয়েছে।

জনমতের জোয়ারে আশরাফুল হোসেন মামুন বলেন - 
"আমি রাজপথের মানুষ। হামলা-মামলা বা জেল কোনো কিছুই আমাকে জনসেবা থেকে বিচ্যুত করতে পারেনি। ৪ নং ওয়ার্ডের মানুষ দীর্ঘদিন সঠিক নাগরিক সেবা থেকে বঞ্চিত। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আমরা যে বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখেছি, সেই স্বপ্ন ৪ নং ওয়ার্ডে বাস্তবায়ন করাই আমার লক্ষ্য। এলাকাবাসী আমাকে তাদের ঘরের সন্তান হিসেবে ভালোবাসেন; দল ও জনগণ চাইলে তাদের সেই ভালোবাসার মর্যাদা আমি আজীবন রক্ষা করব ইনশাআল্লাহ।"

একটি মন্তব্য করুন

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন