-->
your code goes here
Bookmark

ইরানের পাল্টা হামলার শঙ্কায় খাবার ও পানি মজুত করছে ইসরায়েলিরা

ভোর রাতে সাইরেন বাজানোর পর আশ্রয়কেন্দ্রে জড়ো হয়েছিলো ইসরায়েলিরা


তেহরানে হামলার জবাবে ইরানের সম্ভাব্য পাল্টা হামলার আশঙ্কায় ইসরায়েলের রাজধানী জেরুজালেমের সুপারশপগুলোতে খাদ্য ও পানির মজুদ দ্রুত ফুরিয়ে যাচ্ছে। সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী কিনতে হুমড়ি খেয়ে পড়ছেন।
গত বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে সাইরেনের শব্দ এবং মোবাইল ফোনের জরুরি সতর্কবার্তায় ইসরায়েলের নাগরিকদের ঘুম ভাঙে। সরকারের পক্ষ থেকে জানানো হয়, দেশের সামনে একটি "গুরুতর হুমকি" রয়েছে এবং সবাইকে আশ্রয়কেন্দ্রের কাছাকাছি অবস্থান করতে বলা হয়।

ইসরায়েলের জরুরি সেবা বিভাগ জানিয়েছে, সম্ভাব্য পরিস্থিতি মোকাবেলায় সারা দেশে রক্ত সংগ্রহের কার্যক্রম জোরদার করা হয়েছে। এছাড়াও, ইসরায়েলি হাসপাতালগুলোয় যেসব রোগী কিছুটা সুস্থ এবং বাড়ি ফিরে যাওয়ার মতো অবস্থায় আছেন, তাদের দ্রুত ছেড়ে দেওয়া হচ্ছে।

অন্যদিকে, পশ্চিম তীরে অবস্থিত সব ফিলিস্তিনি শহরে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত লকডাউন ঘোষণা করা হয়েছে।

এই ব্যাপক প্রস্তুতির মূল কারণ হলো ইরানের সম্ভাব্য পাল্টা হামলার আশঙ্কা। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইরান থেকে প্রায় ১০০টি ড্রোন ইতিমধ্যেই ইসরায়েলের দিকে রওনা হয়েছে। এই ড্রোনগুলো ইসরায়েলের আকাশসীমায় প্রবেশ করলে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
একটি মন্তব্য পোস্ট করুন

একটি মন্তব্য পোস্ট করুন