Eng

মিরসরাইয়ে পারিবারিক কলহের জেরে বাবার হাতে ছেলে খুন

অ+ অ-

চট্টগ্রামের মিরসরাইয়ে পারিবারিক কলহের জেরে বাবার হাতে খুন হয়েছেন এক যুবক। বুধবার সন্ধ্যায় উপজেলার মায়ানী ইউনিয়নের পশ্চিম মায়ানী ঘড়ি মার্কেট এলাকার আকন বাড়িতে এই ঘটনা ঘটে। নিহত যুবকের নাম শাহেদ (২৫)। তার বাবা নুরুজ্জামান (৫৫) এই হত্যাকাণ্ডের জন্য অভিযুক্ত।

স্থানীয় সূত্রে জানা যায়, বিদেশফেরত নুরুজ্জামান প্রথম স্ত্রী ও সন্তান থাকা সত্ত্বেও দ্বিতীয় বিয়ে করেন এবং সেই স্ত্রীকে বাড়িতে নিয়ে আসেন। এ নিয়ে নুরুজ্জামানের প্রথম স্ত্রী ও ছেলে শাহেদের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। বুধবার সন্ধ্যায় সেই কলহের জেরে নুরুজ্জামান তার ছেলে শাহেদকে নির্মমভাবে ছুরিকাঘাত করেন। বুকে ছুরিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই শাহেদের মৃত্যু হয়।

এই ঘটনার পর পরই স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। অভিযুক্ত নুরুজ্জামানকে আটকের চেষ্টা চলছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
This theme has been Customized by codecloc - Your Next IT Solution

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন