-->
your code goes here
Bookmark

পল্লবীতে মর্মান্তিক ঘটনা: একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার


 

রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় একটি বাসা থেকে দুই শিশুসহ একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে মরদেহগুলো উদ্ধার করা হয়, যা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

নিহতরা হলেন—মাসুম (৩০), তাঁর স্ত্রী সুমী (২৫) এবং তাদের দুই সন্তান মিনহাজ (৪) ও আসহাব (২)। পুলিশ জানায়, পরিবারটি মিরপুর ১১ নম্বর সেকশনের পল্লবী থানাধীন বি-ব্লকের ৩ নম্বর ওয়াপদা ভবনসংলগ্ন বিহারি ক্যাম্প এলাকায় বসবাস করতেন।

পল্লবী থানার ডিউটি অফিসার এএসআই শাহীন আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করে। আইনি প্রক্রিয়া সম্পন্ন শেষে সেগুলো ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।

পুলিশের প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, প্রথমে শিশু দু’জনকে হত্যা করা হয় এবং পরবর্তীতে স্বামী-স্ত্রী আত্মহত্যা করে থাকতে পারেন। তবে এটি নিশ্চিত নয়। ময়নাতদন্ত প্রতিবেদন ও তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে চূড়ান্ত কিছু বলা যাচ্ছে না।

পুলিশ আরও জানায়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে দুপুর ১২টার মধ্যে কোনো এক সময় এই মর্মান্তিক ঘটনা ঘটে থাকতে পারে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন

একটি মন্তব্য পোস্ট করুন