বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান নিজ নির্বাচনী কেন্দ্রে পরাজিত হয়েছেন। বৃহস্পতিবার সকালে মিরপুরের মনিপুর স্কুল অ্যান্ড কলেজ (বালক শাখা) কেন্দ্রে তিনি নিজের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনী ফলাফল অনুযায়ী, ওই কেন্দ্রে দাঁড়িপাল্লা প্রতীকে ডা. শফিকুর রহমান পেয়েছেন ৫৬০ ভোট। অন্যদিকে, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী শফিকুল ইসলাম খান পেয়েছেন ৫৬৫ ভোট। ৫ ভোটের ব্যবধানে তিনি বিএনপির প্রার্থীর কাছে পরাজিত হন।
উক্ত কেন্দ্রে মোট ১ হাজার ১৭৪টি ভোট সংগৃহীত হয়েছে, যার মধ্যে ২৭টি ভোট বাতিল বলে গণ্য করা হয়।
%20(27).jpeg)